Saturday, July 25, 2020

সূরা ১০৫. ফীল (হাতি)

আয়াত ৫ — মক্কায় অবতীর্ণ রুকু ১

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

১. আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

২. তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

৩. তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

৪. যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

৫. অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

পবিত্র কোরআনুল করীম
অনুবাদঃ মাওলানা মুহিউদ্দীন খান

No comments:

Post a Comment