Thursday, March 12, 2020

যে খাদ্য বরকতপূর্ণ

মদীনার খাজরাজ গোত্রের পল্লী।

বনু নাজ্জারদের একটি বাড়ী।

আনাস (রাঃ) ইবনে মালিকের সৎ-পিতা আবু তালহা আনাসের মাকে এসে বললেন, ‘আল্লাহর রাসূল (সাঃ) আজ অভুক্ত আছেন। কিছু খাদ্যের ব্যবস্থা কর।

সঙ্গে সঙ্গেই উম্মে সুলাইম আনাসকে পাঠালেন।

আনাস পৌঁছলেন।

মহানবী (সাঃ) তখন মসজিদে নববীতে বসেছিলেন। আনাসকে দেখেই আল্লাহর রাসূল (রাঃ) তাকে জিজ্ঞাসা করলেন, ‘আবু তালহা তোমাকে পাঠিয়েছেন?’

জি আল্লাহর রাসূল!বলল আনাস। খাওয়ার জন্যে?’ আবার জিজ্ঞাসা করলেন মহানবী (সাঃ)।

জি, হ্যাঁ’, উত্তর দিল আনাস।

মহানবী (সাঃ) উপস্থিত সাহাবীদের নিয়ে উঠে দাঁড়ালেন এবং সকলকে নিয়ে এলেন আবু তালহার বাড়িতে।

মহা খুশী হলেন আবু তালহা। কিন্তু ভীষণ চিন্তায় পড়লেন তিনি। যেটুকু খাবার আছে, এত মানুষের কুলোবে না।

উম্মে সুলাইমের (রাঃ) মধ্যে কিন্তু চিন্তার লেশমাত্র নেই। তিনি স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, ‘এটুকু খাদ্য এত লোকের কিভাবে হবে, সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো বুঝেন।

যতটুকু খাবার ছিল তা মহানবী (সাঃ)-এর কাছে পেশ করা হলো। সেটুকু খাদ্য এতটাই বরকত পূর্ণ হলো যে, মহানবী এবং উপস্থিত সাহাবীরা সবাই পেট পুরে খেলেন।

লেখকঃ আবুল আসাদ
বইঃ আমরা সেই সে জাতি তৃতীয় খণ্ড

No comments:

Post a Comment