সূরার
নামের অর্থঃ
মহাপ্রলয়/মহা বিপদ/মহাসংকট/প্রচণ্ড দুর্ঘটনা/তীব্র চিৎকারও চেঁচামেচির দিন
মহাপ্রলয়/মহা বিপদ/মহাসংকট/প্রচণ্ড দুর্ঘটনা/তীব্র চিৎকারও চেঁচামেচির দিন
[মক্কায়
অবতীর্ণ- আয়াত ১১, রুকু
০১] [কোরআনে অবস্থান ১০১, অবতীর্ণের
অনুক্রম ৩০]
পরম
করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্র নামে-
১. এক
মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দুর্যোগ!
২. কি
সে মহাদুর্যোগ?
৩.
তুমি কি জানো- সে মহাদুর্যোগটা কি?
৪. (এটা
এমন বিপর্যয়) যেদিন মানুষগুলো পতংগের মতো (ইতস্তত) বিক্ষিপ্ত হয়ে পড়বে,
৫.
পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে;
৬.
অতপর যার ওযনের পাল্লা (সেদিন) ভারী হবে,
৭. সে
(অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে;
৮. আর
যার ওযনের পাল্লা হালকা হবে,
৯.
হাবিয়া দোযখই হবে তার ঠিকানা,
১০.
তুমি কি জানো সে (হাবিয়া দোযখ)-টি কি?
১১.
(হ্যাঁ,) তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক (বিশাল) কুন্ডলী।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।
No comments:
Post a Comment