Monday, July 29, 2019

সূরা আল-ইনশিরাহ অথবা সূরা আশ-শার্‌হ [প্রশস্তকরণ/উন্মুক্ত করা/বক্ষ উন্মুক্ত বা প্রশস্ত করা]

[মক্কায় অবতীর্ণ- আয়াত ০৮, রুকু ০১] [কোরআনে অবস্থান ৯৪, অবতীর্ণের অনুক্রম ১২]

পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ্‌র নামে-

১. (হে মুহাম্মদ,) আমি কি তোমার (জ্ঞান ধারণের) জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি?

২. (হ্যাঁ,) আমি তোমার (ওপর) থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি,

৩. (এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিলো,

৪. আমি তোমার স্মরণকে উচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি;

৫. অতপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে;

৬. নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;

৭. অতপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি (এবাদাতের) পরিশ্রমে লেগে যাও-

৮. এবং তুমি তোমার মালিকের অভিমুখী হও।

অনুবাদকঃ হাফেজ মুনির উদ্দীন আহমদ।
প্রকাশনাঃ আল কোরআন একাডেমী লন্ডন।

No comments:

Post a Comment