Saturday, January 5, 2019

যাদুকর জামাদের কুরআন শোনা

জামাদ নামে ইয়েমেনের একজন যাদুকর মক্কায় এলো। সে কুরাইশদের আশ্বাস দিল মুহাম্মাদের (সাঃ) উপর দুষ্ট দেবতার যে আছর তা সে ছাড়িয়ে দিবে। কুরাইশরা খুব খুশি হলো।

জামাদ মহানবীর (সাঃ) কাছে গিয়ে হাজির হলো এবং বলল যে, সে তাঁকে ভাল করে দিবে। মহানবী (সাঃ) তাকে বললেন, তাহলে আগে আমার কিছু কথা শুনুন। তারপর মহানবী (সাঃ) কুরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করলেন। জামাদ আয়াতগুলো শুনে চমৎকৃত হলো এবং আয়াতগুলো পূনরায় পাঠ করার জন্যে অনুরোধ করলো।

মহানবী (সাঃ) আয়াতগুলো দ্বিতীয়বার যখন সমাপ্ত করলেন, তখন জামাদ চিৎকার করে বলে উঠলো, “আমি বহু ভবিষ্যদ্বক্তা, যাদুকর ও কবির কথা শুনেছি, কিন্তু আল্লাহ সাক্ষী, এই কথা গুলোর কোন তুলনা নেই। অতলগভীর এই কথাগুলো।

তারপর সে বলল, “হে মুহাম্মাদ (সাঃ), আপনার হাত এগিয়ে দিন। আমি আপনার আনুগত্যের শপথ করছি।

লেখকঃ আবুল আসাদ (আমরা সেই সে জাতি-দ্বিতীয় খন্ড)

No comments:

Post a Comment