সেই বন্দীদের তালিকার
প্রতি তিনি যখন নজর বুলাচ্ছিলেন, তখন
তালিকার একটি নামের
উপর তার চোখ আটকে গেল। ঐ লোকটির সাথে তাঁর প্রবল শত্রুতা ছিল।
তিনি তৎক্ষণাৎ এ
বন্দীর নামের পাশে লিখে দিলেন, মৃত্যু
যতদিন একে গ্রাস না করে ততদিন একে বন্দী করে রাখ।
কিন্তু সে রাতে
আল-মানসূর ঘুমাতে পারলেন না।
বিবেকের দংশনে তিনি
ক্ষত-বিক্ষত হতে লাগলেন।
আধা-ঘুম, আধা-জাগরণের মধ্যে তিনি দেখলেন, কে একজন তাঁকে বলছে, ‘সেই মানুষটিকে ছেড়ে দাও অথবা ঐ লোকটির প্রতি
যে অবিচার করেছ তার জরিমানা আদায় কর।’
অবশেষে আল-মানসূর ঐ
রাতেই লোকটির ফাইল আনিয়ে নিলেন এবং তাতে এই নির্দেশ লিখলেনঃ “বন্দী মুক্ত। এই বন্দীর মুক্তির জন্য সব
প্রশংসা আল্লাহর।”
No comments:
Post a Comment