ভারতে মোগল
সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। মধ্য এশিয়ার ফারগানা রাজ্যের শাসন
কর্তার তিনি ছেলে। পরে তিনি ফারগানার শাসনকর্তা হন। বহু উত্থান-পতনে ভরা ছিল
তাঁর জীবন। সবকিছু ছাপিয়ে তাঁর চরিত্র ছিল হিরকের মত উজ্জ্বল। তাঁর সততা,
মানবিকতা ছিল
কিংবদন্তির মত মানুষের মুখে মুখে।
বাবর যখন ফারগানার
শাসনকর্তা, তখন
একটি বানিজ্য কাফিলার
মালিক ইন্দিজান পাহাড় এলাকায় বজ্রপাতে মারা যায়। বাবর এ কাফিলার সমস্ত
সম্পদ সংগ্রহ করতে এবং মালিকের উত্তরাধিকারীদের কাছে ফেরত দেয়ার নির্দেশ দেন।
দু'বছর পর এ উত্তরাধিকারীরা আসে এবং সমস্ত
জিনিস ফেরত পায়। বাবরকে তারা উপঢৌকন দিতে চায়। কিন্তু বাবর শুধু
প্রত্যাখ্যানই করেননি উপরন্তু তাদের আসা-যাওয়ার সব খরচ বহন করেন।
No comments:
Post a Comment